Logo
Logo
×

রাজনীতি

জেলা আ’লীগের হৃদপিন্ড আবদুল হাই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৬:৫৯ পিএম

জেলা আ’লীগের হৃদপিন্ড আবদুল হাই
Swapno

# কেন্দ্রীয় রেলস্টেশন চাষাঢ়ায় স্থাপনের দাবি, বিকল্প সড়ক তৈরির আহবান
# এমপি শামীম ওসমান ও মেয়র আইভীকে উন্নয়নে মনোনিবেশ করার পরামর্শ

 

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের আস্থাভাজন এক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাথে মেধা আর মননের সাথে সকল নেতাকর্মীদের মাঝে আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু নিজ দলেই নয়, অন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলোকে তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছেন।

 

ষাটের দশকে বন্ধুরে পাল্লায় পড়ে রাজনীতিতে জড়ান আবদুল হাই। ১৯৬৪ সালে নারায়ণগঞ্জ শহর ছাত্রলেিগর সাধারণ সম্পাদক, ৬৭ তে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। করেছেন মুক্তিযুদ্ধও। বীর এই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালে প্রয়াত নেতা শেখ ফজুলল হক মনি এর নির্দেশে তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমার বিএলএফ (মুজিব বাহিনীর) ট্রেনিং এর জন্য আগরতলার গ্লাস ফ্যাক্টরী ও জিরানিয়া বিএলএফ ক্যাম্পে সদস্য বাছাই করার বিশেষ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেখ ফজুলুল হক মনির নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

 

দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন ইলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হাই। যুবলীগের রাজনীতিও করেছেন দীর্ঘদিন। জেলা আওয়ামী লীগের সদস্য হনন ১৯৭৭ সালে। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৯ অক্টোবর তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে গুরু দায়িত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোারেশন নির্বাচন ও এরআগে ইউপি নির্বাচন নিয়ে যুগের চিন্তার সাথে নানা বিষয়ে কথা বলেন আবদুল হাই। তিনি বলেন, সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিভেদ অনেকাংশে লোপ পেয়েছে। তবে নারায়ণগঞ্জে যে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা, অসহিষ্ণুতা এবং দোষারোপের রাজনীতি রয়েছে সেটিও ফুটে উঠেছে।

 

এর প্রধান কারণ হচ্ছে ইগো সমস্যা। এমন সমস্যা আমাদের সময়ের রাজনীতির সুবর্ণ দিনে ছিলনা। তিনি বলেন, আমি মনে করি, ভাই কিংবা বোনের রাজনীতি কিংবা কোন ব্যক্তির রাজনীতি নয়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক আদর্শ ধারণ করাই হবে বর্তমান যুবসমাজের মুল লক্ষ্য।তবে বর্তমান সময়ে আদর্শের রাজনীতিতে কেউ সেভাবে জড়াতে চাননা।

 

আবদুল হাই বলেন, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা ও মতানৈক্য থাকার কারণে নারায়ণগঞ্জে উন্নয়নও ব্যাহত হচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হতে সময় লাগছে। যেহুতু আমরা একই দলের লোক সেহুতু উন্নয়নের বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছে আমাদের দ্রুত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে হবে। সদ্য সমাপ্ত সিটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হয়েছে।

 

সম্প্রতি নারায়ণগঞ্জের তিনজন চেয়ারম্যান বেফাঁস মন্তব্যের কারণে ভাইরাল হয়েছেন। সেই প্রসঙ্গে আবদুল হাই বলেন, আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ডিসি এবং এসপি বরাবর স্মারকলিপি দিয়েছি।তাছাড়া আমি গোগনগর, আলিরটেক এবং কুতুবুপর ইউয়িনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাম প্রস্তাবে আমি সই করিনি। সেকারণে তাদের অনেক ক্ষোভ রয়েছে। কিন্তু আমি অবাক হয়েছি কী করে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেই নানা অভিযোগ তোলে। কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাদের সম্পর্কে অবগত আছে।

 

নারায়ণগঞ্জে যানজট, হকার, মাদকসহ বেশ কিছু বড় সমস্যা রয়েছে, দীর্ঘদিন এনিয়ে বললেও সেভাবে প্রতিকার না আসায় শুধু বলার জন্য বলাতেই পরিণত হয়েছে বিষয়গুলো বলে মন্তব্য করেন আবদুল হাই। তিনি বলেন, নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনটি বর্তমান জায়গা থেকে সরিয়ে যদি চাষাঢ়া রেলস্টেশনে মূল স্টেশনটি স্থাপন করা যায় শহর অনেকটাই যানজটমুক্ত হবে।

 

তাছাড়া টার্মিনাল ঘাট থেকে চাষাঢ়া পর্যন্ত বর্তমান রেললাইনটি সড়ক বানানো হলে যানজটের দুর্ভোগ থেকে নিস্তার পাবে পুরো শহরের মানুষ। তাছাড়া রেলওয়ের বর্তমান স্টেশনের যে বিশাল জায়গা রয়েছে সেখানে মার্কেট তৈরি করে হকারদের পুনর্বাসন করা যেতে পারে। মূল সড়কের ফুটপাতে কোন ক্রমেই হকার বসতে দেয়া যাবেনা।

 

এতে করে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এসব প্রস্তাবনা বারবার আমি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলে এসেছি, কিন্তু এটা আমলে নিয়ে সম্ভাব্যতা যাঁচাইয়েরও কেউ উদ্যোগ নিচ্ছেনা।

 

এমপি শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি আহবান জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, তাদের প্রতি আহবান থাকবে, একে অন্যকে আক্রমনাত্মক বক্তব্য দিয়ে ঘায়েল করার চেষ্টা না করে উন্নয়নের দিকে মনোনিবেশ করলে নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন