Logo
Logo
×

রাজনীতি

প্লাস্টিকওয়ালারে বানাইছে পাটমন্ত্রী: বিএনপি নেতা রবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৮:০২ পিএম

প্লাস্টিকওয়ালারে বানাইছে পাটমন্ত্রী: বিএনপি নেতা রবি
Swapno

নারায়ণগঞ্জের একজন মন্ত্রী আছেন। উনি প্লাস্টিক কারখানার মালিক। গাজী ট্যাংকের নাম শুনছেন, প্লাস্টিক দিয়া বানায়। উনি পাটমন্ত্রী। আরে ভাই, প্লাস্টিকওয়ালারে বানাইছে পাটমন্ত্রী। চিন্তা করেন, খাড়ার উপরে কেমন উন্নয়ন করছে। ছালার বস্তা বাদ দিয়া প্ল্যাস্টিকের বস্তায় চাল ভরি। এই উন্নয়নের কথাও সাংবাদিকদের লেখা উচিত।

 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (৯ মার্চ) বিকেলে চাষাঢ়ায় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। মনিরুল ইসলাম রবি বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে আজকে আসুন সবাই মিলে রাস্তায় খয়রাত (ভিক্ষা) করি, জয় বাংলা।

 

আমাদের সরকার অনেক করিৎকর্মা সরকার। ২০০৯ সালে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন চালের কেজি ছিল ১৮ টাকা। এখন চালের কেজি ৭০ টাকা। ওনারা ভালো দক্ষ লোক দিয়ে সরকার পরিচালনা করে। খাদ্যমন্ত্রীর নাম সাধন মজুমদার। তিনি চালকল মালিক সমিতির সভাপতি ছিলেন। চাতাল মানে যেগুলো ধান শুকায় সেই চাতাল মালিক সমিতির সভাপতি ছিলেন।

 

উনি অভিজ্ঞ লোক। উনি মন্ত্রী হওয়ার পর ৩৫ টাকার চাল ৭০ টাকা হইছে। এইটা কী উন্নয়ন নয়? ৩৫ টাকা থেকে ৭০ টাকা বানাতে পরিশ্রম করতে হইছে না? এই পরিশ্রমের কথা সাংবাদিকরা লেখে না। এই কারণে আওয়ামী লীগ সাংবাদিকদের বিএনপি-জামাতের দোসর বলে। মনিরুল ইসলাম রবি বলেন, করিৎকর্মা একজন বাণিজ্যমন্ত্রী আছেন। ওই ভদ্রলোকের নাম টিপু মুনশি।

 

আগে সে কাপড় সিলাইতো, দর্জি আছিল। জিয়াউর রহমান যখন গার্মেন্টস ফ্যাক্টরি এদেশে নিয়া আসলে তখন এই টিপু মুনশি গার্মেন্টস ফ্যাক্টরি দিয়া বিজেএমইএদর সভাপতি হইলো। আজকে সরকার তাকে বাণিজ্যমন্ত্রী বানানোয় দেখেন দেশের কতো উপকার হইছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হইয়া যাইতো।

 

আমি আবার এই ভাষায় বলি না। এই সমস্ত টাকা রপ্তানি হয় বিদেশে। এই টাকা লক্ষ কোটি টাকা ছাড়াইয়া গেছে। আগামীতে আবারও ক্ষমতায় আসলে কোটিতে পৌঁছে দেবে। এইটা কী উন্নয়ন না? এইগুলো লেখেন। বিএনপির এই নেতা আরও বলেন, ওনারা তো আমার মতো বোতল দিয়া ২০০ টাকায় এক লিটার তেল কিনতে যায় না। ২০০ টাকা লিটার তেল কিনতে গেলে কলিজা ছ্যাত করে উঠে না, রাগ লাগে না?

 

৩০০ টাকার গরুর মাংস ৬০০ টাকায় কিনতে হয়। আমরা কত উচ্চ জায়গায় গেছি যে, আমেরিকাও আমাদের বাহিনীর প্রধানগোরে ভিসা দিতে ভয় পায়। আমরা কতো শক্তিশালী। রবি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বেয়াই নুরু রাজাকারের পোলা মোহাতাসসেম বাবর গ্রেফতার হইছে। আড়াইহাজার কোটি টাকা মাত্র বিদেশে উনি রপ্তানি করছে।

 

এইটা উনি ভালো কাম করছে না? দেশের রপ্তানি হইছে। ওনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে গ্রেফতার করে ডাবল হ্যান্ডকাফ পরানো হইছে। এই আইওয়াশ করে গদি রক্ষা করা যাবে না শেখ হাসিনা ওয়াজেদ। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন,

 

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন