Logo
Logo
×

রাজনীতি

গ্রুপিং-লবিংয়ে পেছাল জেলা যুবদলের নতুন কমিটি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:২৮ পিএম

গ্রুপিং-লবিংয়ে পেছাল জেলা যুবদলের নতুন কমিটি
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ। মেয়াদোত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। নতুন কমিটি গঠনের খবর নড়েচড়ে বসে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। আর নিজেদের নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটিতে স্থান পেতে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন যুবদল ও ছাত্রদলের নেতারা। করছেন লবিং ও গ্রুপিং ।

 

তবে সহসাই হচ্ছে না নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি। এমনটাই জানা গেছে কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা যুবদল সূত্রে।
তথ্যসূত্রে জানায়, মেয়াদর্ত্তীণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান কমিটি। আসছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন বিশিষ্টি আহ্বায়ক কমিটি। জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব বনে গেছেন। তিনি আর যুবদল রাজনীতিতে থাকছেন না। শীগ্রই গঠন করা হবে নতুন আহবায়ক কমিটি।

 

আর নতুন আহবায়ক কমিটিতে স্থান পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন জেলা যুবদলের সম্ভব্য প্রার্থীরা। এছাড়াও কেন্দ্রে চলছে লবিং ও গ্রুপিং। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা কমিটিতে পদ-পদবী পাওয়ার আশায় বর্তমান এবং সাবেক যুবদল ও ছাত্রদলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রে।

 

যারা জীবনবৃত্তন্ত জমা দিয়েছেন তারা কেউ আহ্বায়ক, কেউ যুগ্ম-আহ্বায়ক আর কেউ সদস্য সচিব পদে। আবার কেউ কেউ আহবায়ক কমিটির সদস্য হতেও দৌড়ঝাঁপ করছেন। তবে সহসাই হচ্ছে না নারায়ণঞ্জ জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি। কমিটি গঠনে চলছে হিসাব- নিকাশ।
 বিশ্বস্ত সূত্রে জানাগেছে, যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকান্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই-বাছাই করে কমিটি স্থান দেওয়া হবে।

 

জেলা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা যুবদলের পদপ্রত্যাশীদের মধ্যে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের নেতাদের শীগ্রই কেন্দ্রে ডাকা হবে। পাশাপাশি জেলা যুবদলের তৃনমূল নেতাকর্মীদেরকেও ডাকা হবে কেন্দ্রে। এসকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিবে কেন্দ্র।

 

কমিটিতে জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। আর আগামী দিনে যুবদলের রাজপথের কর্মসূচিকে আর বেগমান করতে যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে সূত্রে জানা গেছে।


এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটিতে স্থান পেতে লবিং করছেন বর্তমানে কারাবন্দী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ,

 

সোরাগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবসহ যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।


এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি তো হবেই।  তবে কবে হবে তা আমার জানা নেই। আমি এখন মূল দল ফতুল্লা থানা বিএনপি'র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছি এবং এখনো করছি। আমি মূল দলে যাওয়ার পরে কেন্দ্র থেকে আমাকে কোন চিঠি দেয়নি এবং রিজাইন দিতেও বলিনি। আমি এখন দুইটির দায়িত্ব পালন করছি।


তিনি আরও বলেন, বিএনপি'র কেন্দ্রীয় অনেকে বড় বড় নেতারাই রয়েছেন যারা মূল দলে থেকেও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। আমি মূল দলে যাওয়ার পরও কিন্তু নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় প্রত্যেকটি কর্মসূচি পালন করছি। আর যেহেতু আমি মূল দলে চলে গেছি।

 

দুদিন আগে আর পরে কমিটি ভেঙে নতুন কমিটি হবেই। আমি চাই নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন একটি শক্তিশালী কমিটি আসুক। বিগত দিনে যারা যুবদলের সাথে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে মামলা হামলার শিকার হয়েছে সেই সকল নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হোক। নতুন নেতৃত্বের হাতে নারায়ণগঞ্জ যুবদল আবারও নতুন করে ঘুরে দাঁড়াবে এটাই আমার প্রত্যাশা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন