Logo
Logo
×

রাজনীতি

এড. মাসুমের বাড়িতে বোমা হামলা নিয়ে যা বললেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৬:০৮ পিএম

এড. মাসুমের বাড়িতে বোমা হামলা নিয়ে যা বললেন শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘কোন এক রাজাকারের ছেলে নাটক করছে বাড়ির সামনে পটকা ফুটাইয়া। এই সমস্ত লোকেরা আমার বিরুদ্ধে নাকি যা তা বলছে। এক সাংবাদিক আমাকে জিজ্ঞাস করলো, আপনি কিছু বলবেন না? আমি বললাম, আমি তো শুনিই নাই। বলব কী! রাস্তা দিয়া হাঁটার সময় মহল্লার কিছু ন্যাড়ি কুত্তা যদি ঘেউ ঘেউ করে।

 

আমি তো কুকুর না আমি তো মানুষ। আমি কি তারে কামড় দিতে পারি?’ শনিবার (১২ মার্চ) বিকেলে বন্দরের খানবাড়ি মোড়ে এক কর্মী সমাবেশে একথা বলেন তিনি। এ সময় শামীম ওসমান বলেন, ‘কোনখানকার কোন মানুষ কে একজন কী বলল, এই চিন্তা যদি আমার করতে হয়? এই চিন্তা করবে তো ছাত্রলীগের ওয়ার্ড কমিটি। আমি যদি গোনায় ধরি, তারা চাচ্ছে আমরা গোনায় ধরি।

 

এই কারণে বারবার উল্টাপাল্টা গালাগালি করে। গালাগালি করেন আমার কোনো আপত্তি নাই। আপনাদের পাপ বাড়বে, আমার কমবে। তবে যদি মনে করেন এগুলি করে আমাদের ব্যাতিব্যস্ত করে দিবেন আর যিনি পিছন থেকে মক্ষীরাণী হিসেবে খেলছেন বা খেলাচ্ছেন, যারা পিছনের দরজা দিয়ে ক্ষনতায় আসার জন্য পথ প্রস্তুত করে,

 

যারা অন্যদেশে বৃষ্টি হলে এই দেশে ছাতা ধরে তাদেরকে নিয়ে এসে আপনারা বক্তব্য দিয়ে ভাববেন নারায়ণগঞ্জকে দুর্বল করে দিবেন। আমি মনে করি তা না।’ তিনি বলেন, ‘যারা খেলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে আমাদের পুরুষরা মাঠে নামবে না। আপনাদের দেখার জন্য নারীরাই যথেষ্ট।‘


বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক জিএম আরমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন