কর্মী সভায় আওয়ামীলীগ নেতা মজিবুররহমানের নেতৃত্বে মিছিলনিয়ে যোগদান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:১৬ পিএম
ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমান।
গতকাল রবিবার (১৩ই মার্চ) বিকেল ৩টায় ফতুল্লা ইউনাইটেড ক্লাবে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমান।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম.সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.শওকত আলী’র সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।
এসময় আওয়ামীলীগ নেতা মো.মজিবুর রহমানের সাথে মিছিলে উপস্থিত ছিলেন, খুশু, জহির, মুসলিম, আলম, আব্বাস, রাজ্জাক, জুয়েল, জাহাঙ্গীর, রুহুল, জনি,আতাউল,সাইফুল সহ প্রমূখ।


