বাঙ্গালী জাতিকে বিশ্ব স্বীকৃত এনে দিতেই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:০১ পিএম
রংধনু গ্রুপের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেছিলেন বলেই আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব আর মানচিত্র পেয়েছি ।বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম। আল্লাহতায়ালা বঙ্গবন্ধুকে বাঙালি জাতির মুক্তির দেবদূত হিসেবে পাঠিয়েছিলেন।
আর আমাদের দেশকে বিশ্ব স্বীকৃত এনে দিতেই বাংলার পবিত্র মাটিতে তার জন্ম হয়েছিল। তিনি বলেন, পাক হানাদাররা জাতির পিতাকে হত্যা করার সাহস পায়নি। এই বাংলার কিছু মীর জাফর বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এ দেশকে পাকিস্তানী ধ্যানধারনায় একটি তাবেদারী রাষ্ট্র বানাতে চেয়েছিলো।
কিন্ত গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সেই চক্রান্তকে ধুলিসাৎ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলেছেন। তাই বিশ্বের কাছে আজ জাতি হিসেবে পরিচয় গর্বিতভাবে নিজের পরিচয় তুলে ধরতে পারছি।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকুর সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, করিম পাঠান,এডভোকেট আব্দুল আউয়াল, আলতাফ হোসেন,
মিজানুর রহমান, আলাউদ্দিন, আলী আজগর, মহিউদ্দিন মিয়া, হাজী সফিক, রাজু হাসান আলেক, ওসমান গনী, ইউপি সদস্য জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আশফাকুল হক তুষার, আশরাফুল আলম ভূইয়া জেমিন, আব্দুই হাই, নুর মোহাম্মদ, আমিন উদ্দিন প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


