Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:৫৬ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
Swapno

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নগরীর ২নং রেল গেট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া এবং কেক কাটার আয়োজন করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল কাদির, সহসভাপতি এড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রমান দিপু, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, মহানগর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নগরীর ২নং রেল গেট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া এবং কেক কাটার আয়োজন করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল কাদির, সহসভাপতি এড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল),

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রমান দিপু, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, মহানগর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন