জেলা শ্রমিকলীগের সম্মেলন কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৮:৩৩ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়নগঞ্জ জেলা শ্রমিকলীগের সম্মেলন কমিটির নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ১০টায় ২নংরেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়নগঞ্জ জেলা শ্রমিকলীগের সম্মেলন কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সম্মেলন কমিটির সদস্য সচিব মো.কামাল হোসেন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য জাহাঙ্গীর হোসেন, আসলাম, গাজী লিটন, পাবেল, ফরিদ হাওলাদার, সেন্টু সরকার, সোহাগ সহ প্রমূখ।


