বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৮:৩৭ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ১০টায় ২নংরেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রæত কুমার সাহা, সদস্য অঞ্জয় সুত্র ধর, তহিন হোসেন, তাপস রুদ্রæ, কমল, বিমল দত্ত, মন্টু ঘোষ সহ প্রমূখ।


