Logo
Logo
×

রাজনীতি

দলমতে ঊর্ধ্বে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৫:৩২ পিএম

দলমতে ঊর্ধ্বে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই : মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি দলমতে ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। কে আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি তা আমার দেখার বিষয় নয়। আমি সবার জন্য কাজ করি বলেই আপনারা এই নিয়ে আমাকে টানা তিনবার মেয়র হিসেবে নির্বাচিত করেছেন।

 

আমি এই নারায়ণগঞ্জকে মডেল সিটিতে পরিণত করবো। এই ওয়ার্ডের কিছু কাজ এখনো বাকী রয়েছে আমি এই মেয়াদে সব কাজ শেষ করবো। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের কান্দাপাড়া রুপসী গার্ডেন বালুর মাঠে মরহুম বাদশা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মেয়র আইভী বলেন, আমাদের এই ওয়ার্ডে পূর্বে অনেক মাঠ ছিল। কিন্তু সংরক্ষণের অভাবে এই মাঠগুলো দখল হয়ে গেছে। আমরা চেষ্টা করছি সব ওয়ার্ডে বেশি করে খেলার মাঠ বানানোর। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারী সাহেব বললেন এই ওয়ার্ডে নাকি ৩ টি খেলার মাঠ রয়েছে। আমি কথা দিচ্ছি এই মাঠগুলো সরকারী জায়গায় থাকলে আগামী ৬ মাসের মধ্যে তা খেলার মাঠের জন্য তৈরী করবো।

 

তিনি বলেন, আজ আমাদের জাতির পিতার জন্মদিন। আমাদের শুধু তাঁর জন্মদিন পালন করলেই চলবেই না। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি যেমন এদেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করেছেন আমাদের সেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

 

আমির হোসেনের সভাপতিত্বে এবং কান্দাপাড়া তরুণ সংঘের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া,

 

নাসিক ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়াসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন