Logo
Logo
×

রাজনীতি

মদনগঞ্জ আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মদিন পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৭:৫২ পিএম

মদনগঞ্জ আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মদিন পালন
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বন্দর থানাধীন মদনগঞ্জ আওয়ামী পরিবারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে জম্মদিন পালন করা হয়েছে। 

 

শনিবার ( ১৯ মার্চ ) বাদ মাগরিব মদনগঞ্জ টিক্কার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মদিন উদযাপন করা হয়। 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহ্ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হাই,

 

বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেসুর রহমান চৌধুরী। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন