দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৮:৪৬ পিএম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (২২ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপ- পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ফাতেমা তুল জান্নাত এ স্মারক লিপি গ্রহন করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


