Logo
Logo
×

রাজনীতি

শিগগিরই শুরু হচ্ছে ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সম্মেলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৫:১৬ পিএম

শিগগিরই শুরু হচ্ছে ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সম্মেলন
Swapno

অবশেষে ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা হলো। আগামী ১ এপ্রিল শুক্রবার কাশীপুরের হাজী উজির আলী স্কুলের মাঠে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি।

 

গতকাল এ প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল। তিনি আরো বলেন, আমরা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকী চারটি ইউনিয়ন কমিটিও গঠন করা হবে। এতে ফতুল্লা থানার কোনো ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বাদ থাকবে না।


প্রসঙ্গত ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে প্রায় দুই বছর আগে। এর পর গত ১৪ মাস আগে গঠন করা হয়েছে এই থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। কিন্তু করোনা সহ নানা অজুহাতে এই থানার পাঁচটি ইউনিয়ন এবং ইউনিয়নগুলির ওয়ার্ড কমিটি গঠন করা সম্ভব হয় নাই।

 

যার ফলে পদ না পেয়ে তৃনমূল পর্যায়ে বিরাজ করছে চরম হতাশা। কিন্তু দেরীতে হলেও গতকাল সাইফ উল্লাহ বাদল তৃনমূল পর্যায়ের কর্মীদের জানালেন সুসংবাদ। আগামী ১ এপ্রিল থেকেই গঠন করা হচ্ছে ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন এবং এসব ইউনিয়নের ওয়ার্ড কমিটি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন