Logo
Logo
×

রাজনীতি

কমান্ডার সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৮:৩৩ পিএম

কমান্ডার সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির শ্রদ্ধা
Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি। বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে জেলা বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ শ্রদ্ধা জানান। তারা বলেন, কমান্ডার সিরাজ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের জন্য একজন কীর্তিমান পুরুষ ছিলেন।

 

তার মতো বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে স্বাধীনতার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায়ও কমান্ডার সিরাজ ভাই ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের মহান নায়ক জিয়াউর রহমানের হাত ধরে নায়ায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে নারায়নগঞ্জে জাতীয়তাবাদী শক্তির বিকাশ ঘটিয়েছিলেন।

 

বিএনপি সরকারের সাংসদ হয়ে নারায়নগঞ্জের উন্নয়নে নানাবিধ ভূমিকা রেখেছিলেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ এবং নির্লোভ মানুষ হিসেবে তিনি সর্বমহলের কাছেই জনপ্রিয় ছিলেন। আমরা নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ এই মহান মানুষটিকে আজো শ্রদ্ধাভরে স্বরণ করি, রূহের মাগফেরাত কামনা করি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন