দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির প্রতীকী অনশন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৯:০৯ পিএম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সামনে এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ এড. জাকির হোসেন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন,
মহানগর বিএনপির উপদেষ্টা এম এ মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, ফখরুল ইসলাম মজনু, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. রফিক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান, সজল, সাগর প্রধান, মোয়াজ্জেম হোসেন মন্টিু,
এইচ এম আনোয়ার প্রধান, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা মাসুদ ময়না, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর। সভাপতির বক্তব্যে আলহাজ¦ এড. জাকির হোসেন বলেন, প্রতিটি ক্ষেত্রে সরকার দুর্নীতির আড্ডায় রুপান্তরিত করে রেখেছে। তারা রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তাই জনগনের কথা চিন্তা করার সময় তাদের নেই। দেশের জনগনকে নানা ভাবে বিপদে ফেলে রেখেছে।
সিন্ডিকেটের মাধ্যমে দেশের ব্যবসা পরিচালনা করছে ফলে সরকারের ইচ্ছে মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছে। তাদের এই অপকর্মের প্রতিবাদ করতে গেলেই এখন লুট, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা বিএনপির বহু নেতাদের গুম করেছে কিন্তু একটা কর্মীকেও বিএনপি থেকে সড়াতে পারেনি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে মাত্র ৫০ লক্ষ মানুষকে টিসিবির চাউল দিচ্ছে।
অথচ ঘোষনা দিয়ে ছিলেন তারা ক্ষমতায় আসলে ১৮ কোটি জনগণকে ১০ টাকা দরে চাউল খাওয়াবেন। অথচ তিনি ৫০ লক্ষ মানুষকে সাময়িক ভাবে এই সুবিদা দিবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তিনি কি ৫০ লক্ষ মানুষের সরকার আর বাকি ১৭ কোটি ৫০ লক্ষ মানুষের জন্য তার কিছুই করার নেই। তাদের এই অপর্কমে দেশের জনগন ফুসে উঠেছে।
সরকারের ক্ষমাতর ভীত কেপে উঠেছে তাদের পতন এখন সময়ের ব্যপার। এসময় মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।


