Logo
Logo
×

রাজনীতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে দীপের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৮:১৩ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে দীপের শ্রদ্ধা
Swapno

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোবারক সাহেবের একমাত্র পুত্র সোনারগাঁয়ের  তরুণ রাজনীতিবিদ এরফান হোসেন দীপের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছে।

 

শনিবার  ( ২৬ মার্চ ) সকালে মোবারক হোসেন স্মৃতি সংসদের আয়োজনে সোনারগাঁও জাদুঘরে স্থপতি বঙ্গবন্ধুর ভাষ্কর্যে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরফান হোসেন দীপ। এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মালেন প্রস্তুতি কমিটি আহবায়ক নজরুল ইসলাম, বারদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাজ মিয়া মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার আলী,

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, আরমান মাহমুদ, শাহা জালাল, আবির মাহমুদ, প্রীতম দাস, সেলিম, আলী হোসেন, রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মো. রিদুয়ান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, নাহিদুল ইসলাম খোকন, শান্ত, সিয়াম, সিফাত, তপু, মারুফ, কামরুল, রাকিব, সাব্বির, হাসান মুসা, সোহাগ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন