Logo
Logo
×

রাজনীতি

খোকন সাহার নেতৃত্বে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:১৮ এএম

খোকন সাহার নেতৃত্বে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
Swapno

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহার নেতৃত্বে নগরীতে বর্নাঢ্য র‌্যালি ও স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

 

শনিবার (২৬ মার্চ) সকালে নগরীর পুরাতন কোর্ট এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সমাপ্ত হয়। এর আগে পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামীলগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আওয়ামীলীগ নেতা শিখন সরকার শিপন, এসএম পারভেজ, আমেনা বেগম, জয়নাল আবেদীন, জসিমউদ্দিন, জাহাঙ্গির আলম, মহসীন ভূইয়া, আরিফ হোসেন, মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচএম শাহেদসহ নেতৃবৃন্দ।

 

এ সময় মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, মুক্তিযুদ্ধের শক্তিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের অর্জন ব্যর্থ হতে দেবো না। আজকে আমাদের অঙ্গিকার হোক স্বাধীনতা বিরোধীদের সকল জায়গায় প্রতিহত করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন