মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বর্নাঢ্য র্যালী ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।শনিবার (২৬মার্চ) সকাল ১০টায় চাষাঢ়া বিজয়স্তম্ভে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড.জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান, বিএনপি নেতা আমিনুর ইসলাম মিঠু সহ প্রমূখ।


