Logo
Logo
×

রাজনীতি

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জলকে ফুলেল শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৬:২১ পিএম

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জলকে ফুলেল শুভেচ্ছা
Swapno

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আমিনুল ইসলাম স্মৃতি সংসদ এর উদ্যোগে বঙ্গসাথী ক্লাবের সার্বিক তত্বাবধানে ডিগবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলকে মেঘনা হোসিয়ারী এন্ড গার্মেন্টস এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

এসময় আহাম্মদ আলী রেজা উজ্জল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তিনি মহান মুক্তিযুদ্ধে যে সকল মু্ক্িতযুদ্ধা প্রাণ হারিয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেন, বাংলাদেশ বিনির্মানে এই সরকার যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, মেঘনা হোসিয়ারী এন্ড গার্মেন্টস এর পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আসলাম শামীম মুকুল,

 

হাসান আহাম্মেদ সিন্কী। বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সভাপতি হাজ্বী আব্দুল রব রনী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ। আরো উপস্থিত ছিলেন, সোহাগ, সজল, সবুর মুন্না, শাহাদাত, কবির, জুবায়ের, তুহিন, আরিফ, আরাফাত, নিরব, আয়ান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন