Logo
Logo
×

রাজনীতি

হাইব্রীডরা তৃণমূলে স্টীমরোলার চালাচ্ছে : কায়সার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৭:০৭ পিএম

হাইব্রীডরা তৃণমূলে স্টীমরোলার চালাচ্ছে : কায়সার
Swapno

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, ‘হাইব্রীডরা দলে ঢুকে তৃণমূলের উপর স্টীমরোলার চালাচ্ছে ও দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজ সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোন মূল্যায়ন নেই। আগামী ৩১ মার্চ বিকেল ৩টায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হবে, সেজন্য সকলকে দাওয়াত দিতে এসেছি।

 

সেদিন তৃণমূলের নেতা-কর্মীরা এই আপনারা বক্তব্য দিবেন ও নিজেদের সমস্যা এবং দুঃখের কথা বলবেন। আমরা চাই সাংবাদিকদের মাধ্যমে তৃণমূলের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কাছে পৌছুক'। ৩১ মার্চ কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচপুর ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে একটি কর্মী সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

 

সেলক্ষ্যে সোমবার (২৮ মার্চ) বাদ মাগরিব কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলিয়াভিটা এলাকায় স্থানীয় ওয়ার্ডের আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল্লাহ আল কায়সার এসব কথা বলেন। কাঁচপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজের সভাপতিত্বে, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সদস্য হুমায়ুন কবির সানি ও

 

৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজল সাউদের সার্বিক আয়োজনে ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন টুটুলের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহাফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু ও আশরাফুজ্জামান,

 

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক মাস্টার, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, আওয়ামী লীগ নেতা আমান খাঁন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন