Logo
Logo
×

রাজনীতি

স্বার্ধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আলোচনা সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৮:১১ পিএম

স্বার্ধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আলোচনা সভা
Swapno

মহান স্বার্ধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের লেখা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নগরীর ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.জসিম উদ্দিন জসিমের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদল ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশীদ (সিআইপি)।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো.কামরুল ইসলাম বুলেট।এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি এড.স্বপন ভূঁইয়া, সাইফুল ইসলাম পলাশ, জাফর, মো.জামাল উদ্দিন, মহানগর এর সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম আকাশ, ফতুল্লা থানার সভাপতি ইব্রাহীম খলিল।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন