ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের নেতারা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৬:০৩ পিএম
প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান খান রিচার্ড। তিনি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের আরও ৩ নেতা। তারা হলেন: শুভ দেব, ইলিয়াস জামান ও ফারহানা মানিক মুনা।
বুধবার ও বৃহস্পতিবার (৩০ ও ৩১ মার্চ) দুই দিনব্যাপী ছাত্র ফেডারেশনের ১৩ তম কাউন্সিল অধিবেশন শেষে ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। ঘোষণা অনুযায়ী মশিউর রহমান খান রিচার্ড কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা কমিটির সাবেক সভাপতি শুভ দেব। এছাড়া ইলিয়াস জামান সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা কমিটির বর্তমান সভাপতি এবং ফারহানা মানিক মুনা অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা কমিটির সাধারণ সম্পাদক।


