মহানগর খেলাফত মজলিস এর সমাবেশ ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৯:১০ পিএম
রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস এর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (১এপ্রিল) বাদ আছর নামাজের পরে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী। নারায়ণগঞ্জ মহানগরের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ,
মুফতী আব্দুল গনী, আব্বাস উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, জেলা বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, অফিস ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়া, মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম,
নাঈম হোসাইন মিশাল, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সহ প্রমূখ। এসময় সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাষাড়া চত্বর হয়ে মন্ডলপাড়া ঘুরে ডিআইটি মসজিদের সামনে এসে দোআ ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।


