Logo
Logo
×

রাজনীতি

জেলা আওয়ামীলীগে আলোচনায় তারা

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৫:২১ পিএম

জেলা আওয়ামীলীগে আলোচনায় তারা
Swapno

নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের সুতিকাগার বলা হয়। ক্ষমতাসীন দলের জেলার শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন সভায় তাদের বক্তব্যে বলে থাকেন বঙ্গবন্ধু আওয়ামীলীগের প্রথম সভা নারায়ণগঞ্জের পাইক পাড়া মিউচুয়াল ক্লাবে করেন, পরে ঢাকার রোজ গার্ডেনে গিয়ে তা ঘোষণা করেন। তাই এই জেলাকে আওয়ামীলীগের সুতিকাগার হিসেবে বলা হয়।

 

আওয়ামীলীগ ক্ষমতায় আছেন প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে। কিন্তু দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরেও জেলার তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তিশালি কমিটি নেই। একই সাথে জেলা আওয়ামীলীগের কমিটি মেয়াদ শেষ হয়ে আছে প্রায় ৩ বছরের বেশি। গত কয়েক দিন আগে দলকে গতিশীল করার লক্ষ্যে জেলা পর্যাায়ের সম্মেলন করার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত চিঠি দেয়া হয়। যদিও জেলা শীর্ষ নেতার দাবি তারা এখনো চিঠি পান নাই।


এদিকে দলীয় সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের জেলা পর্যায়ের নেতৃত্বে আসারা জন্য এক ঝাঁক নেতৃবৃন্দ তৎপর হয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে নিজেদের মত করে যোগাযোগ করে যাচ্ছে। জেলা আওয়ামীলীগের সভাপতির পদ পেতে আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি আনিসুর রহমান দিপুর ও সেক্রেটারি হিসেবে রয়েছে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নাম উপরের দিকে ।

 

সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য তারা কেন্দ্রে ও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দও তাদের এবার তাদের নেতৃত্বে চান। অপর দিকে মেয়াদ উত্তীর্ণ জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে আছেন আবদুল হাই এবং সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে যাচ্ছে আবু হাসনাত মো. শহীদ বাদল।

 

ভিপি বাদলের নামে অভিযোগের শেষ নেই। ইউনিয়ন নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য থেকে শুরু কমিটি বাণিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে। তাই এবারের সম্মেলনে তার কপাল পুড়তে পাওে তার। তাই এবারের সম্মেলনে তারা আলোচনায় রয়েছেন। তবে সর্বশেষ কে সভাপতি সেক্রেটারি হতে তা এখনও অনেক সময়ের ব্যাপার।


আওয়ামীলীগের কেন্দ্রীয় সূত্রে জানা যায়, সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তৃণমূলের মেয়াদ উত্তীর্ণ সকল সাংগঠনিক শাখার কাউন্সিল সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে যে সকল শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি সেখানে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন।

 

গত ৬ এপ্রিল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন হওয়া শাখাসমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন।


এই চিঠি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া হচ্ছে। চিঠির অনুলিপি থানা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও যাবে। এখন অপেক্ষা শুধু নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের সম্মেলনের।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, এখনো আমরা কোন অনুলিপি পাইনি, পেলে পরবর্তী কার্যক্রম শুরু করবো। এর আগে তো অওয়ামী লীগের অঙ্গসংগঠনের কমিটি গুলোর তৈরি করতে হবে। আর অনুলিপি পাওয়ার পর বলতে পারবো যে কবে কি হবে।


উল্লেখ্য,২০১৬ সালের অক্টোবরে আব্দুল হাইকে সভাপতি, ভিপি বাদলকে সাধারণ সম্পাদক ও নাসিক মেয়র আইভী কে সিনিয়র সহ সভাপতি করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরবর্তিতে তা ২০১৭ সালে ৭৪ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন