Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাশিপুর যুবদলের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৫৩ পিএম

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাশিপুর যুবদলের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাশিপুর শান্তি নগর এলাকায় এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির  বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন,

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু এই সরকার আমাদের আন্দোলনে কর্ণপাত করেন নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে ঐক বদ্ধ্য হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমাদের মাঝে একটি গ্রুপ মাইনাসের রাজনীতি শুরু করেছে। কিন্তু  আমাদের নেতা তারেক রহমানের কথা হলো রাজপথে যারা থাকবে বাদের নিয়ে শক্তিশালি কমিটি গঠন করতে হবে।

 

ফতুল্লার ৫ টি ইউনিয়নের মাঝে কাশিপুর হলো গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আজকে যুবদলের উদ্যোগে ইফতার মাহফির হওয়ায় আয়োজনকারীদের সকলকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস কাশিপুরে সবচেয়ে শক্তিশালি কমিটি গঠন হবে।

 

এসময় কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন কাদেরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন রানা,সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল খান, যুগ্ম আহবায়ক ফরিদ আহম্মেদ, নুরুল ইসলাম লাভলু, কায়েস আহম্মেদ পল্লব, সোহেল রানা, কাশিপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আজিজুল, সাংগঠনিক সম্পাদক সুমন আবেদিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন