Logo
Logo
×

রাজনীতি

শহীদ জিয়া আইনজীবি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৫৭ পিএম

শহীদ জিয়া আইনজীবি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Swapno

বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় ইফতার, দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ জিয়া আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১২ এপ্রিল)  বাদ মাগরিব সস্তাপুরস্থ আমন্ত্রণ কনভেনশন সেন্টারে শহীদ জিয়া আইনজীবী পরিষদের জেলা সভাপতি এড জাহিদ ইসলাম মুক্তার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড শাখাওয়াত হোসেন খান,জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এড আবুল কালাম আজাদ জাকির,

 

যুগ্ম সম্পাদক এড.আনোয়ার প্রধান,সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এড ওমর ফারুক নয়ন। জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড নুরুল কাদের সোহাগ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী পরিষদের এড রফিক আহম্মেদ, এড এমএ বাতেন,এড আনিসুর রহমান মোল্লা,এড কায়সার আলম চৌধুরী টুটুল,এড আলম খান,এড গাফফার, এড মাসুদ রানা,

 

এড সাজ্জাদ হোসেন রুবেল,এড কামাল মোল্লা, এড জিয়াউল হক ভূইয়া,এড জাহিদ হাসান রুবেল,এড নাসির প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা,মুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন