আ`লীগ নেতা জহিরের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০২:৪৬ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অন্যতম সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) বাদ আছর সিদ্ধিরগঞ্জস্থ পাঠানটুলী এলাকায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে ইফতার আগ মুহূর্তে প্রয়াত জহিরুল ইসলাম জহিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক মতিন প্রধান,
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মতি বেপারী, মো. শাহ্ আলম, রিয়াজ উদ্দিন রেনু, জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক এম এ জামান, ৮নং কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,
নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক বশির আহমেদ চঞ্চল, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী অহিদ আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


