জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৫:০৮ পিএম
পবিত্র মাহে রমযান মাস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল শুক্রবার (১৩ রমযান) বিকাল ৪ ঘটিকার সময় ২নং রেলগেট কার্যালয়ে আওয়ামীলীগ অফিস কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু,
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদিও, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহসান হাবীব,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত,জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হাজী শফিকুল ইসলাম শফিক,
সদস্য কায়কোবাদ রুবেল, মহসীনসহ আরো নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি এড. আনিসুর রহমান দিপু বলেন, রমযানের প্রথম দশ দিন রহমত, পরের দশ দিন মাগফেরাত, শেষ দশ দিন নাজাত এই তিনটি ভাগে রমযানের তাৎপর্য গুরুত্ব ও ইফতার সর্ম্পকে আলোচনা করেন।


