Logo
Logo
×

রাজনীতি

কমিটি বিলুপ্তির দিন দুই রাকাত নামাজ পড়েছি : জুয়েল হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:১৪ পিএম

কমিটি বিলুপ্তির দিন দুই রাকাত নামাজ পড়েছি : জুয়েল হোসেন
Swapno

মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন, আমরা মানুষের সেবার রাজনীতি করি। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমরা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি।

 

আমরা জননেতা একেএম শামীম ওসমান এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জনগনের পাশে থেকে জনকল্যান মূলক কাজ করতে চাই। জনগনের সাথে ছিলাম,আছি,থাকবো ইনশাল্লাহ। ১৬ এপ্রিল শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, আমি রাজনীিততে আসার সময় প্রতিজ্ঞা করে এসেছিলাম মানুষের সেবা করব। কোনো কমিটিতে থাকি বা না থাকি মানুষের সেবায় সব সময় কাজ করে যাব। তিনি আরো বলেন, আমাদের দলের কোন্দলের কারণ কমিটি দিতে পারি নাই। কমিটি দিতে গেলেই বাধা পেয়েছি। এ জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি মান এই না যে রাজনীতি ছেড়ে দিচ্ছি। আমার কমিটি যেদিন বিলুপ্ত করা হলো, যেদিন আমার সাজানো বাগান ভাঙা হলো সেদিন ২ রাকাত নামাজ পড়ে ওয়াদা করেছি জনগনের পাশে ছিলাম, আছি, থাকব। কমিটি থাকুক বা না থাকুক। মো. আমির হোসেনের সভাপতিত্বে ও আফসার সিকদারের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়া,

 

সাবেক সহ সভাপতি মো. মানিক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহ আইন বিষয়ক সম্পাদক মো. সজিব মোল্লা, বিজ্ঞান  ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, কার্যকরি সদস্য রাকিবুল ইসলাম সুমন ও আনিছুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল প্রধান। এছাড়া আরো উপস্থিত ছিলেন জাবেদ, নোমান আহাম্মেদ, আতিফ আসলাম, শাকিল, রাজু, আরমান, পাপ্পু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন