Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা থানা জাসাসের ইফতার ও দোয়া

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:৫৩ পিএম

ফতুল্লা থানা জাসাসের ইফতার ও দোয়া
Swapno

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লা থানাধীন এনায়েতনগর মুসলিমনগর এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা জাসাস এ অনুষ্ঠানে আয়োজন করে।

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির হোসাইন রোকন এবং প্রধান বক্তা হিসেবে জাসাস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত ছিলেন।

 

ফতুল্লা থানা জাসাসের সভাপতি আব্দুল লতিফ তুষারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: মাহমুদউল্লাহ্’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জেলা জাসাসের সাধারন সম্পাদক মাহবুব মোল্লা, সহ সভাপতি জাকির হোসেন, তারা মিয়া, মহানগর যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা লিংকন খান, সনেট আহমেদ,

 

জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো: শাহীন আহমেদ, মীর মো: রাজীব, ফতুল্লা থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক এসএম হালিম মুসা ও সুমন।

 

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি আব্বাস উদ্দিন আশিক, শাওন পারভেজ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডিএম লিটন, যুগ্ম সম্পাদক মো: রকি, শ্রমিক নেতা মো: মন্টু, মো: নাসির ও আড়াইহাজার থানা জাসাসের সভাপতি মো: শামীম সহ আরও অনেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন