মুজিবনগর দিবসে মহানগর আ’লীগের পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৫:৩২ পিএম
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জি.এম আরাফাতের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদনে শহর ও বন্দরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোববার ১৭ এপ্রিল দুপুর ১টায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন শেষে জি.এম আরাফাত বলেন, ইতিহাসের মিমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্ক করা সমীচীন নয়। যারা দেশের বিশেষ দিবসগুলো পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা না।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সুমন, জেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক তাহের উদ্দিন সানি, সাবেক ছাত্রনেতা সেলিম হাসান দিনার, মো.আরমান, হৃদয়, রিগ্যান, এ এম রিশাত, শরফুদ্দিন মামুন আহম্মেদ, অপু, রিফাত, রিয়াদ ও তৌহিদ।


