জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ’র মুজিবনগর দিবস পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৫:৪০ পিএম
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ। রোববার ১৭ এপ্রিল সকাল ১১টায় ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ভিপি জামির হোসেন রনি, সদর থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য শফিউল বাসার বাবু, রূপগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা মো.মেহেদী হাসান বাবেল,
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো.জুয়েল খাঁন, মো. মাহমুদুল হাসান, শেখ মো. শরীফ হোসেন সানি, মির্জা রাসেল, মো. সুমন প্রধান, রূপগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেল আহমেদ, সোনারগাও থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. আসিফ আহমেদ আনিস, মো. সাব্বির, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা বাস্তব সাহা, আরিয়ানসহ প্রমূখ।


