Logo
Logo
×

রাজনীতি

আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:১৯ পিএম

আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি
Swapno

সোনারগাঁও উপজেলার সনমান্দি এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ডিপলেড ওয়্যার লিঃ নামে একটি শিল্প প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই নেতা দাবিকৃত ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে ওই শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।  এ সময় কোম্পানীর সুপারভাইজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান দুলাল নির্মাণ কাজ বন্ধ না করার জন্য এগিয়ে যায়।

 

এতে আওয়ামীলীগ নেতা এসএম জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে তার বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন (৩২), খোরশেদ (৫০), জসিম উদ্দিন (৫৫) ও সাগর (২৫) নামে ৬জনে মিলে মাহামুদুল হাসান দুলালকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান দুলাল শনিবার (১৬ এপ্রিল) চাঁদার দাবি ও মারপিটের ঘটনায় এসএম জাহাঙ্গীর হোসেনসহ ৬জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

১৫ এপ্রিল (শুক্রবার) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় ডিপলেড ওয়্যার লিঃ এর ভেতরে এ ঘটনা ঘটে। তবে এঘটনায় এখনো অবধি ঘটনার মূল হোতা জাহাঙ্গীরকে আসামি করে মামলা দায়ের করা যায়নি। অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল পুলিশের উপর চাপ প্রয়োগ করছে।

]

এবং তারা বলছে, ঘটনার মূল হোতা জাহাঙ্গীর হোসেনকে যাতে মামলা থেকে বাদ দেয়া হয়। এনিয়ে সোনারগাঁয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, মারধরের শিকার মাহামুদুল হাসান দুলালের কিডনীতে পাথর হওয়ায় দীর্ঘদিন ধরে শারিরিকভাবে অসুস্থ। এটি জেলার সকল নেতারা জানেন। এমনিক যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে তারাও জানে।

 

এরমধ্যে চাঁদার দাবিতে কী করে এমন একজন দলীয় নেতার গায়ে তারা হাত তুলতে পারে। আবার এখন জেলা আওয়ামী লীগের নেতারাই কীসের বিনিময়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে মামলা থেকে বাদ দেয়ার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারেন। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না।

 

এদিকে আহত মাহামুদুল হাসান দুলাল জানান, জলা আওয়ামী লীগের নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃতে বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন, খোরশেদ, জসিম উদ্দিন ও সাগরসহ অজ্ঞাত আরো ৪-৬জন জোর পূর্বক ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীর ভেতরে ঢুকে প্রথমে কোম্পানীর নির্মান কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করে।

 

এ সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই তারা সন্ত্রাসী স্টাইলে মারপিট শুরু করেন। এব্যাপারে জেলা আওয়ামীলীগ নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীটি আমার জায়গা দখলে নেয়ার চেষ্টা করলে, আমি তাদের বাঁধা দেই এবং এখানে চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন