Logo
Logo
×

রাজনীতি

জেলা জাতীয় পার্টির ৪১ সদস্য আহ্বায়ক কমিটির ঘোষণা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম

জেলা জাতীয় পার্টির ৪১ সদস্য আহ্বায়ক কমিটির ঘোষণা
Swapno

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, নারায়ণগঞ্জে এরশাদ সাহেবের অনেক স্মৃতি রয়েছে। নারায়ণগঞ্জ মানেই নাসিম ওসমান। এরশাদ সাহেবের সাথে আমার বিয়ের পরই নাসিম ওসমানের সাথে আমার পরিচয় করিয়ে দেন এবং বলেন নাসিম ওসমান আমার আদরের ছোট ভাই। গত সোমবার ১৮ এপ্রিল বিকেলে মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। গত ৯ই এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। জেলার জাতীয় পার্টির ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন, আহ্বায়ক হাজী মো. বাছেদ।

 

যুগ্ম আহ্বায়ক-মো. হাসমত, মো. হারুন, মো. মফিজ, মো. ইয়াকুব, মো. জাকির, মো. রানা, মো. ফজলুল, মো. মামুন জোয়াাদ্দার, মো. আব্দুর রহমান, মো. জান্নাত। সদস্য সচিব-মো. রমজান শেখ। সদস্য জাফর, মো. ইদ্রিস, মোখলেছ, সিপলু, আলামিন, রফিক, মো. বিটু, মিজান, দেলোয়ার, সবুজ, রুবেল, মো. শাহমিদ, আরিফুল, মো. আহাদ,

 

মোবারক, সেলিম খন্দকার শাকিল, মো. অমিত, নাজির বেপরী, মেহেদী হাসান, মো. রুবেল, বাবু, ফরহাদ, রবিন, সুয়েল, শামিম, মিঠু শেখ, মো. মিঠু ভাইগনা, দেলোয়ার মৃধা।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন