Logo
Logo
×

রাজনীতি

এপ্রিলে হচ্ছে না জেলা বিএনপির সম্মেলন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:৩৬ পিএম

এপ্রিলে হচ্ছে না জেলা বিএনপির সম্মেলন
Swapno

# সম্মেলন করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়াকড়ি নির্দেশনা।
# ঈদের পর জেলা বিএনপির সম্মেলন : মামুন মাহমুদ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সম্মেলন ছাড়া বিএনপির কোনো কমিটিই হবে। সম্মেলনের মধ্য দিয়েই নারায়ণগঞ্জ বিএনপির কমিটি গঠন হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন কড়াকড়ি নির্দেশনার পর নড়েচড়ে বসেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। কারন তৃনমূল বিএনপির নেতাকর্মীরা সম্মেলনে কাউন্সিলের মধ্যদিয়েই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন ।

 

এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মিলিতভাবে গঠন করবেন পূর্ণাঙ্গ কমিটি। আর সেই লক্ষ্যেই কাজ করছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। তবে এপ্রিলে হচ্ছে না জেলা বিএনপির সম্মেলন। মে মাসের মধ্যেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সূত্রে এমনটাই জানা গেছে।

 

সূত্র জানায়, ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের বিষয়ে গত মার্চ মাসে স্কাইপির মাধ্যমে আলোচনা হয়েছিল। এবং দ্রুত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন করতে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সম্মেলন করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি কড়াকড়ি নির্দেশনা নিয়েছেন। এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্মেলন করতেই হবে। আর সম্মেলনের মধ্য দিয়েই কাউন্সিল অনুষ্ঠিত হবে। কোনো পকেট কমিটি নয় কাউন্সিলররা ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

 

এদিকে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১০টি ইউনিট কমিটির সম্মেলন সম্পন্ন হলেও বাকী আরও ৫টি ইউনিট কমিটির সম্মেলন নিয়ে সৃষ্টি হয়েছে নানান জটিলতা। এপ্রিলের মধ্যে বাকি পাঁচটি ইউনিট কমিটির সম্মেলন হওয়ার থাকলেও তা হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

 

গত ১৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সম্মেলন হওয়ার কথা থাকলেও থানা বিএনপির দুগ্রুপের সংঘর্ষের কারণে তা পন্ড হয়ে যায়। সেই সম্মেলনে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছিল। সেই সংঘর্ষের থানা বিএনপির সম্মেলন স্থগিত হওয়ায় নানানভাবে সমালোচিত হয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি।

 

আর ফতুল্লা থানা বিএনপির সম্মেলন নিয়েও চলছে নানান জটিলতা। কারণ ফতুল্লা থানা বিএনপি এখনো পর্যন্ত একটি ইউনিয়নের কমিটিও গঠন করতে পারিনি। আর রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌরসভা ও তারাবো পৌরসভা বিএনপির সম্মেলনে হওয়ার কথা থাকলেও তা করতে পারছেন না। এসকল মিলিয়ে এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে পারবেনা ৫ টি ইউনিট কমিটির সম্মেলন।

 

আর ইউনিট কমিটির সম্মেলন সম্পন্ন না করে জেলা কমিটির সম্মেলন হওয়ার সম্ভাবনা নেই। বাকি পাঁচটি ইউনিট কমিটির সম্মেলন ঈদের পরে সম্পন্ন করে পরে নতুনভাবে জেলা বিএনপির সম্মেলনে দিন-তারিখ ঘোষণা করা হবে। জেলা বিএনপির সূত্রে এমনটাই জানাগেছে ।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের সব জেলায় সম্মেলনের মধ্য দিয়েই বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই আমাদের জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এবিষয়ে স্কাইপির মাধ্যমে আলোচনা করেছিলাম।

 

তিনি আমাদের বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সম্মেলন সম্পন্ন করি। কিন্তু ঈদের হচ্ছে না জেলা বিএনপির সম্মেলন। আমরা ঈদের পর দিন - তারিখ ঠিক করে জেলা বিএনপির সম্মেলন করবো।

 

তিনি আরও বলেন, আমাদের ১০টি ইউনিট কমিটির মধ্যে ৫টি ইউনিট কমিটির সম্মেলন সম্পন্ন করেছি। এখনও বাকি আরও ৫টি ইউনিট কমিটির সম্মেলন। আমরা বাকি ৫টি ইউনিট কমিটির সম্মেলন সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন