Logo
Logo
×

রাজনীতি

কেউ কেউ স্বাধীনতা বিরোধীদের পাশে বসিয়ে রাজনীতি করছে: আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৮:১৯ পিএম

কেউ কেউ স্বাধীনতা বিরোধীদের পাশে বসিয়ে রাজনীতি করছে: আনোয়ার হোসেন
Swapno

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন,এই পবিত্র মাহে রমজানের মাসে আমরা আল্লাহতায়ালার দরবারে ক্ষমা ও ত্যাগের মাধ্যমে প্রার্থনায় মশগুল থাকি। সবাই সবার জন্য দোয়া করবেন।

 

বিগত ভুলের যেন পূনরাবৃত্তি না হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫টি বছর না’গঞ্জবাসীর কল্যানে কাজ করেছি। এখন সাবেক হয়েছি। কিন্তু বিগত দিনগুলিতে সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থেকে সেবা করার আপ্রান চেষ্টা করেছি। জানিনা কতটুকু সেবা দিতে পেরেছি। তবে চেষ্টা করেছি পাশে থাকার।

 

তিনি আরো বলেন, রাজনীতি করি মানুষের জন্য। স্বার্থের জন্য রাজনীতি করিনা। কেউ কেউ দল ভারী করার জন্য স্বাধীনতা বিরোধীদের দলে ভিরাচ্ছে। তাদের পাশে বসিয়ে রাজনীতি করছে। বঙ্গবন্ধু এমন রাজনীতি করার কথা বলেননি।

 

বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছি কিভাবে সাধারন মানুষের পাশে থেকে সেবা করা যায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আমরাও না’গঞ্জবাসীর শান্তি রক্ষার জন্য নেত্রীর নির্দেশে সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটি ১৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০এপ্রিল মদনগঞ্জস্থ সায়বা চাইনজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


 মহানগর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আউয়ুব আলী ও বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটি ১৯নং ওয়ার্ড আহ্বায়ক জসিম উদ্দিন জসুর সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে অংশ নেন জেলা আ’লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আউয়ুব আলী,মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব,

 

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল,ছানোয়ার হোসেন,আব্দুর রশিদ শেখ শামীম,জেলা ছাত্রলীগ সাবেক নেতা আহসান সজিব,বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন,জালাল উদ্দিন জালু,আমিরুল ইসলাম,কাজী শহিদ,মোঃ ছালাউদ্দিন,দেওয়ান মোহাম্মদ আলী,হারুনুর রশিদ,মশিউর রহমান সুজু,জাকির হোসেন,আব্দুল বাতেন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন