Logo
Logo
×

রাজনীতি

কাশীপুর ইউনিয়ন আ’লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম

কাশীপুর ইউনিয়ন আ’লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
Swapno

কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার বাংলাবাজার এলাকার হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক এম এ সাত্তার এর আয়োজনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

 

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল। এসময় দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন কদম আলী জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রশীদ।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ রেহান শরীফ বিন্দুর সার্বিক পরিচালনায় এসময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম,

 

প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির রতন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বাস লুৎফর রহমান ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুয়েল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন