Logo
Logo
×

রাজনীতি

খোকনের কপালে চিন্তার ভাঁজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৮:৩২ পিএম

খোকনের কপালে চিন্তার ভাঁজ
Swapno

# দুইদিনের ব্যবধানে দুইবার একটেবিলে আইভী-শামীম
# আইভীর বিরুদ্ধে সবচাইতে কট্টর সমালোচক ছিলেন তিনি

 

নারায়ণগঞ্জবাসী এখন যেই মুহুর্ত্বে সাংসদ শামীম ওসমান এবং মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কথাবিহীন একটেবিলের ইফতার নিয়ে মশগুল। তখন শামীম ওসমানের ঘনিষ্ট বন্ধু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার কপালে চিন্তার ভাঁজ। গত একবছরে মেয়র আইভী সম্পর্কে উত্তাল কথাবার্তা নিয়ে কোন বিরোধী দলের নেতা নয়, বরং নিজ দলের নেতা খোকন সাহাই সবচাইতে সরব ছিলেন।

 

এমনকি নারায়ণগঞ্জ সিটি করপোশেন নির্বাচনের আগে আইভীকে ঠেকাতে রীতিমত কুৎসা রটনার যে কথিত কর্মীসভার আয়োজন করা হয়েছিল তাতেও দশে দশ পাবেন এড. খোকন সাহা। তবে এসব করে যে আদলে লাভের বদলে বিরাট ক্ষতি হয়ে গেল তা এই মুহুর্ত্বে এড. খোকন সাহা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

২১ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খোকন সাহার ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা। তিনি গ্রেফতারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

 

গত বছরের ৪ জানুয়ারি সাইবার ট্রাব্যুনালে মামলাটি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়। মামলায় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন,

 

‘হিন্দু লাইভস ম্যাটার’ নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে তাকে জড়িয়ে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ তুলেছেন খোকন সাহা। এ সংক্রান্ত দু’টি ভিডিও ওই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। ভিডিও দু’টির দৈর্ঘ্য যথাক্রমে ১৪ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১২ মিনিট ৪২ সেকেন্ড।

 

ওই ভিডিওগুলোতে পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে আক্রমনাত্মক বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন, অপমান অপদস্ত করা এবং রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করারও অভিযোগ করেছেন সিটি মেয়র আইভী।২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৫ ধারায় করা এই মামলা করা হয়। মামলার অপর আসামি ‘হিন্দু লাইভস ম্যাটার’ নামক ইউটিউব চ্যানেলটির প্রকাশক ও সঞ্চালক কানাডা প্রবাসী প্রদীপ দাস।


গতবছরের জানুয়ারি থেকেই হঠাৎ নানা বিষয়ে আইভীকে ইশারা ইঙ্গিত করে বক্তব্য দেয়া শুরু করেন খোকন সাহা। সেটির মাত্রা এতোই বেশি ছিল যে কিছু বিষয়ে খোকন সাহা মাত্রাতিরিক্ত বলে ফেলেন। গতবছর মোটেও ভালো যায়নি খোকন সাহার। বিশেষ করে সিটি নির্বাচনে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে আইভীর পক্ষে মাঠে নামার কয়েকদিনের মাথায় সোনারগাঁয়ে এক আওয়ামী লীগ নেতার কাছে টাকা চাওয়ার বিষয়টি সারাদেশে ভাইরাল হয়ে যায়।

 

এরপরে কোন মতে রক্ষে পেয়েছেন। কিন্তু নতুন বছরেও খোকন সাহার জন্য সুখবর নেই। ইতিমধ্যে আইভীর করা মামলায় খোকন সাহা ডেমকেয়ার করেছিলেন। যেটিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। এই মামলার পর এক অনুষ্ঠানে খোকন সাহা বলেছিলেন, তিনি এই মামলায় জামিন নেবেন না। সাংসদ শামীম ওসমানও একই কথা বলেছিলেন।

 

২৯ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খোকন সাহার নামে মামলা হয়েছে। আমরা চাই মামলার চার্জশিটও হোক। খোকন সাহা যদি জেলে যায়, যাক। এরপর আমরা দেখবো নারায়ণগঞ্জ কেমন হয়। আপনারা সাংবাদিকেরা তখন লাখ লাখ ছবি তোলার সুযোগ পাবেন।

 

খোকন সাহা জেলে গেলে তখন হয়তো আমরা আবার একটু আগের বয়সে ফিরে যেতে পারবো। নারায়ণগঞ্জ শহরে তখন শুধু মাথা আর মাথা দেখবেন। খোকন সাহা জামিন নেবেন না, জামিন চাইবেনও না। আমাদের রক্তে বঙ্গবন্ধুর রক্ত বইছে। ২৫ বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছে খোকন সাহা। এই ছোট-খাটো মামলাতে জামিন নেওয়ার জন্যে এখানে বইসা নাই।

 

’ এখন দেখার বিষয় খোকন সাহা শামীম ওসমানের কথা ঠিক রাখবেন নাকি ভিন্ন পথ ধরবেন। কিন্তু এদিকে চির বৈরি সম্পর্ক থাকা শামীম  ওসমান ও মেয়র আইভীকে দুইদিনের ব্যবধানে দুই বার এক টেবিলে বসে ইফতার করতে দেখা গেছে। এখন খোকন সাহার এই গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতি কি ভিন্ন দিকে মোড় নেবে নাকি একাই লড়বেন খোকন সাহা সেটিই এখন দেখার বিষয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন