খোকন সাহার জন্য মেয়র আইভীকে মানবিক হতে বললেন মালা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৩:১০ পিএম
# অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছেন, আপনি যদি ভদ্র মহিলা হয়ে থাকলে মামলা প্রত্যাহার করুন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে সিটি মেয়র আইভীর দায়েরকৃত ডিজিটাল আইনে করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বেলা ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এড. খোকন সাহা সর্মথকগোষ্ঠীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জি. এম. আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, বহিষ্কৃত নেতা নেতা রবিউল ইসলাম, বিলুপ্ত জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, সাবেক হত্যা মামলার চাজশীর্টভুক্ত আসামী জান্নাতুল ফেরদৌস নীলা, বহিষ্কৃত নেতা হুমায়ন কবির মৃধা,
আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়াসহ প্রমুখ। মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জি. এম. আরমান বলেন, খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা আপনার (মেয়র আইভী) নির্বাচনে কোন কিছু আশা করি নাই। কোন কিছুর বিনিময়ে আমরা কিছু পাই নাই। খোকন সাহা কখনো ভোগ বিলাসের জন্য রাজনীতি করে নাই।
আজকে সে নিজের মতো করে একটা বাসস্থান ঠিক মতো করে নাই। তার কোনো লোভ-লালসতা নাই, সে সব সময় কর্মীদের জন্য কাজ করেছে। অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার করে একসাথে বসুন। বসে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আপনাদের ভুল বুঝাবুঝি শেষ করেন।
‘মামলা করে অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছেন’ মেয়র আইভীকে মন্তব্য করে সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা বলেন, রাজশাহী দূষনমুক্ত শহর, আপনার শহর কিন্তু এতো সুন্দর নয়। আপনি কাজ করেছেন, যদি বলি কাজ করেন নাই তাহলে আমার দলের বদনাম হবে। কাজ করেছেন কিন্তু মানবিক হতে পারেননি। রাস্তা করতে করতে আপনার মন ইট-পাথরের মতো হয়ে গেছে।
কর্মীবান্ধব নেতা খোকন সাহার বিরুদ্ধে আপনি মামলা করলেন কেন? কারণ আপনি জানেন আগামী ৫ বছরের জন্য খোকন সাহাকে আমার আর দরকার নাই। মানবিকতা একটি বড় গুন। মানবিক হোন, তারপর কথা বলবেন মাননীয় মেয়র। আপনি মামলা করে অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছেন। আপনি যদি ভদ্র মহিলা হয়ে থাকেন তাহলে এ মামলা প্রত্যাহার করুন।


