Logo
Logo
×

রাজনীতি

ঘোষণা হচ্ছে বন্দর উপজেলা আ’লীগ কমিটি

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:৩৯ পিএম

ঘোষণা হচ্ছে বন্দর উপজেলা আ’লীগ কমিটি
Swapno

# কমিটির অনুমোদন দেওয়া হয়েছে : ভিপি বাদল
# ঈদের আগেই কমিটি ঘোষণা হতে পারে : আবদুল হাই

 

প্রস্তুত হয়ে আছে বন্দর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এমনকি জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদনও করা হয়েছে। এখন শুধু ঘোষণার বাকি। এমনটাই জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ঈদের আগেই এই কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তারা। আর এরই মাধ্যমে অবসান হতে যাচ্ছে বন্দর আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত চাহিদা।

 

এই কমিটিকে হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন দোলাচলে ছিল বন্দর বাসী। অনেকের ধারণা পদপদবী নিয়ে পক্ষ বিপক্ষ যাতে তৈরি না হয় বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ তাদের শক্তিমত্তা ধরে রাখতে এতদিন এই কমিটি আটকিয়ে রাখা হয়েছিল।

 

তবে বেশ কিছুদিন ধরেই বিশেষ করে কিছুদিন আগে বন্দরের একটি সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সিটি ও ইউপি’র প্রত্যেকটি ওয়ার্ডে ৫০০জনের কমিটি গঠনের ঘোষণা দেওয়ার পর বন্দর উপজেলার এই কমিটি গঠন হবে কি না বিষয়টি নিয়ে নেতা কর্মীদের মধ্যে একধরণের অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

 

তারমধ্যে এই কমিটি ঘোষণা হলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ফিরে আসবে বলে মনে করেন আওয়ামী লীগের সচেতন মহল। অন্যদিকে বন্দরের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিসহ স্থানীয় নেতৃবৃন্দর মধ্য থেকে সদস্য নেওয়ায় কমিটিটি ছোট করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র। সূত্র জানায়, কমপক্ষে ৬৫ থেকে ৭৫জন সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য হিসেবে বন্দরের ৫টি ইউনিয়ন থেকেই সদস্য নেওয়া হয়েছে।

 

এবারের কমিটিতে অনেক নতুন মুখ আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন একটি সূত্র। তালিকায় যাদের নাম থাকার সম্ভাবনা আছেন তারা হলেন, সহসভাপতি পদে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাম মিয়ার নামটি প্রায় নিশ্চিত বলে জানা গেছে। গত কাউন্সিলে তিনি সভাপতি পদের জন্য একজন প্রার্থী ছিলেন বলে জানা যায়।

 

এছাড়াও মুসাপুরের শাহজাহান মোল্লা, ধামগড়ের আলহাজ্ব সিরাজুল ইসলামসহ সহসভাপতি পদে আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে সহসভাপতি পদের জন্য কমপক্ষে ৭টি পদ আছে বলে জানা গেছে। যুগ্ম সম্পাদক পদের জন্য নাম শোনা যাচ্ছে কলাগাছিয়ার আক্তার হোসেন (বিএ) শ্রী ভোলানাথ দাস ও ধামগড়ের আজিজুল হক আজিজের নাম।

 

সাংগঠনিক সম্পাদক পদের জন্য যেসব নাম শোনা যাচ্ছে তারা হলেন, ধামগড় ইউপি’র সদ্য সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ মাসুম, সাইদুল ইসলাম জুয়েল, কলাগাছিয়ার আব্দুল হাই, মুসাপুরের জাহাঙ্গীর হোসেনের নাম। কমিটিতে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের নাম আছে বলেও জানা গেছে।

 

এছাড়াও কমিটিতে অন্যান্যদের মধ্যে থাকতে পারেন বন্দরের রফিকুল ইসলাম, জাকির হোসেন পনির, ধামগড়ের হাফেজ মো. আইয়ুব, বন্দরের তাজ মোহাম্মদ। তবে কত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে বা কোন পদে কতজনকে নেওয়া হয়েছে এই বিষয়টি এখও নিশ্চিত হওয়া যায়নি।

 

এই বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল জানান, কমিটির অনুমোদন দেওয়া হয়েছে তাই যেকোন সময়ই এটা ঘোষণা হতে পারে। ঈদের আগেই ঘোষণা হবে কিনা এই বিষয়ে তিনি বলেন, যেহেতু অনুমোদন হয়ে গেছে সেহেতু যেকোন সময়ই তা ঘোষণা হতে পারে।

 

অন্যদিকে জেলা অওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, চুড়ান্ত পর্যায়ে আছে হয়ে যাবে। কত সদস্য বিশিষ্ট কমিটি হবে সে বিষয়ে কিছু না বলতে পারলেও তিনি জানান, ঈদের আগেই কমিটি ঘোষণা হয়ে যেতে পারে।

 

উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৬ নভেম্বর মদনপুরে এক কাউন্সিলের মাধ্যমে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এমএ রশীদ ও সাধারণ সম্পাদক পদের জন্য কাজিম উদ্দিন প্রধানের নাম ঘোষণা করা হয়।

 

এ সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য তিন মাস সময় বেধে দেওয়া হয়। কিন্তু প্রায় আড়াই বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। অন্যদিকে কাউন্সিলে জেলা আওয়ামী লীগের একটি পক্ষ উপস্থিত থাকলে অন্য পক্ষকে এই বিষয়ে কোন কিছু জানানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। একই সাথে কাউন্সিলের প্রক্রিয়া নিয়েও ছিল মতভেদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন