Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ ছুরিকাঘাতে আহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৬:০৭ পিএম

জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ ছুরিকাঘাতে আহত
Swapno

# পল্টনে অফিসের বাইরে ফুটপাতে এই ঘটনা ঘটে

 

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে (৫৪) রাজধানীর পল্টনে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে পল্টনে কস্তুরী হোটেলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। মামুন মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার পরিচত মো. ইউসুফ আলী।

 

তিনি জানান, পল্টন এলাকায় মামুন মাহমুদের একটি অফিস আছে। অফিস থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তার গতিরোধ করেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে মামুন গুরুতর আহত হন। আহত অবস্থায় মামুন মাহমুদ বলেন, অজ্ঞাতরা আমাকে ছুরিকাঘাত করেছে।

 

আপাতত চিকিৎসা নিচ্ছি, তারা কারা বা কেন করেছে পরে জানাতে পারবো। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের দলীয় বৈঠক ছিল পল্টনে মামুনের অফিসে। দুপুর ৩টা থেকে আমাদের বৈঠক চলে। ইফতারের পর আমরা চলে আসি। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে জানি না।

 

যদি ছিনতাইকারীরা এ কাজ করতো তবে তো টাকা পয়সা নিতো। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মিয়া বলেন, পুরানা পল্টন কস্তুরী হোটেলের গলি এলাকায় একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়েছে, তিনিও হাসপাতালে আছেন। বিষয়টি ছিনতাই কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন