দেশে উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না: জুয়েল হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:০৯ পিএম
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন বলেছেন, একটা সময় ছিল আমার সন্তানকে আমার স্ত্রী বলতেন পড়ার টেবিলে যাও বাবা। সন্তান বলতো মা পড়ার টেবিলে কিভাবে যাব? এক দিকে বিদ্যুত নাই, অন্যদিকে গরম, আরেক দিকে মশার জ্বালা। আপনাদের কাছে প্রশ্ন করব। একটু ভাবুন আওয়ামী লীগ সরকার আসার আগে এই দেশে বিদ্যুতের কি অবস্থা ছিল।
আমাদের সন্তানেরা কি বিএনপি কিংবা অন্য সরকারের আমলে বছরের প্রথম দিনেই বই পেয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রেসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ২৫ এপ্রিল সোমবার দুপুরে বন্দরে ২৪ ও ২৫নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমি আপনাদের এইকারণে কথাগুলো বলছি কারণ সামনে নির্বাচন আসছে। অনেকে এসে বলবে আমাকে ভোট দিবেন। ভোট কিন্তু আপনার ঈমাণি দায়িত্ব। আমি বলব না আমাকে ভোট দেন। আমি বলব যারা দেশের কথা ভাবে, দেশের উন্নয়ন করে তাকে ভোট দিবেন। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, মেট্রোরেল হচ্ছে।
দেশে উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। তিনি বলেন, আমি বরাবর একটি কথা বলি সেটা হচ্ছে আমরা রাজনীতি করি, চাকরি করি, ব্যবসা করি যাই করি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। যখন মসজিদে আজানের ধ্বনি বাজে তখন মসজিদে যাওয়ার চেষ্টা করি। সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ নামাজের মাধ্যমে ভালো থাকা যায়,
নামাজের মাধ্যমে সুস্থ থাকা যায়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মো. মানিক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিজুল ইসলাম জয়, সহ দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রেসিন, সহ আইন বিষয়ক সম্পাদক মো. সজিব মোল্লা, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. নাজমূল হাসান।
সিনিয়র কার্যনির্বাহী সম্পাদক সুবাস সাহা, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম সুমন, মো. আফসার শিকদার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোজাহিদ কবির পিয়াস , ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা সামসুজামান পাপ্পু ,হালিম, পিন্টু,২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা ইফতেকার পাপ্পু ও মমিনুল হোসেন মমিন প্রমূখ।


