Logo
Logo
×

রাজনীতি

মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলা, নাসিরের নিন্দা ও প্রতিবাদ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:২৩ পিএম

মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলা, নাসিরের নিন্দা ও প্রতিবাদ
Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন। এক বিবৃতিতে নাসির উদ্দিন অধ্যাপক মামুন মাহমুদের উপর এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

পাশাপাশি হামলাকারী ও এর নেপথ্য ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতার আনার জোড়ালো দাবি জানান জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন। সেই সাথে মামুন মাহমুদ এর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। প্রসঙ্গত, গত সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টন বায়তুল আমান ভবনের সপ্তম ফ্লোরে (পাথর সমিতির অফিস) নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিশেষ সভার আয়োজন করা হয়।

 

সন্ধ্যায় ইফতার শেষে কার্যালয় থেকে বের হওয়ার পর পেছন দিক থেকে মামুন মাহমুদের উপর হামলা চালায় অজ্ঞাতনামা ৩ যুবক। এসময় মামুন মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে রক্তাক্ত করে হত্যার চেষ্টা চালায় হামলাকারীরা।

 

একপর্যায়ে ২জন পালিয়ে গেলেও অজ্ঞাতনামা একজনকে আটক করে প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশে সোপর্দ করা হয়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় মামুন মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন