Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:৩২ পিএম

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল
Swapno

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় জেলা আইনজীবী সমিতি ভবনের নীচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শাান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি ও আসন্ন বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদপ্রার্থী এড. মোহসীন মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. আবদুল বাতেন,

 

এড. খোরশেদ আলম মোল্লা, এড. রফিক আহমেদ, এড. মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. আলম খান, এড. আবদুল গাফফার, এড. হেলালউদ্দিন, এড. জাহিদ হাসান মুক্তা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, এড. আসমা হেলেন বিথি, এড. আনজুম আহমেদ রিফাত, এড. আমিনুল ইসলাম, এড. কেএম সুমনসহ বিপুল সংখ্যক আইনজীবী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন