Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:৩৯ পিএম

ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সভা
Swapno

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছে ফতুল্লা বিএনপি ও অঙ্গ সংগঠন। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে ফতুল্লা বন্ধু মহল ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আকবরের সভাপতিত্বে ও একরামুল কবির মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি  খন্দকার হুমায়ন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওমর আলী, আব্বাস আলী বাবুল,

 

এড. আলমগীর, এড. আল আল আমিন সিদ্দিকী, আলাউদ্দীন বারি, নাদিম হাসান মিঠু, বোরহান বেপারী, আবুল হোসেন, শাহ জাহান আলী, ফতুল্লা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,  এস কে শাহিন, সদস্য আব্বাস উদ্দীন চুন্নু, ফতুল্লা থানা কৃষক দলের  সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন,ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার সাইদ রেজা খান,

 

বিএনপি নেতা  সালাউদ্দীন,  আমরুল ইসলাম, কামাল হোসেন, ইদ্রিস আলী মিন্টু, গাজী ইব্্রাহীম,   আজগর আলী, মাজহারুল আলী, মামুন আহমেদ, পিয়ারু, মো জামান, আবদুল হাই, মো. মঞ্জু, মাহমুদ মেম্বার, দিলু মেম্বার, আক্কাস আলী, আসাদুজ্জামান হিরো,   রহমত উল্লাহ, মো. মামুন, মোক্তার হোসেন মুক্তু, কাউসার, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম মেম্বার,

 

আবু সুফিয়ান, ড্যানি, পিয়ার হোসেন, বাচ্চু ও বিশা। এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির সদস সচিব অধ্যাপক মামুন মাহমুদ একজন শিক্ষিত ভদ্রলোক এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তার গতিশীল নেতৃত্বে যখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে প্রতিটি কর্মসুচী সফল ভাবে পালন করছে ঠিক তখনি একটি কুচক্রী মহল সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিছে।

 

আমরা বলতে চাই হামলা, মামলা,  ভয় দেখিয়ে শহিদ জিয়ার সৈনিকদের দাবিয়ে রাখা যাবে না। ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার জন প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন