Logo
Logo
×

রাজনীতি

সে কী করে বলে আমার খোকন আদালতে যাবেনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:৫১ পিএম

সে কী করে বলে আমার খোকন আদালতে যাবেনা
Swapno

# আপনারা সবাই আইভীর জন্য দোয়া করবেন : এড. দীপু

 

নারায়ণগঞ্জ জেলার প্রয়াত আইনজীবীদের রুহের মাগফেরাত কামনায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু’র উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে, যারা আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়,

 

তারা স্বাভাবিকভাবে বিপদে পড়বে, সেই তো আইনের কাছে গেলি, যখন মামলাটা হলো তখন যদি যাতি। আমি অবাক হয়ে যাই একজন্য সংসদ সদস্য কি করে বলে আমার খোকন আদালতে যাবে না, জামিন নিবে না  দেখা যাক মামলা তুলতে হবে, এই সমস্ত বুমেরাং কথা ছেড়ে দিতে হবে। ওই সংসদ সদস্য’র প্রতি আমি আহবান জানাই আপনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সরকারিভাবে এর ব্যবস্থা নেওয়া উচিত।

 

আমি সরকারের কাছে আহবান জানিয়ে বলি, সে দলের অন্যান্য নেতারা আছেন আইসিটি একটি মামলা হয়েছে, মাননীয় মেয়র মামলা করেছে, মাননীয় মেয় তো কাউকে হাতে আঘাত করেন নাই। মাননীয় মেয়র কাউকে তো ইচ্ছা করে কিছু করে নাই, আইনবিরোধী কোন কাজ করে নাই, তার বিরুদ্ধে কথা বলা হয়েছে, সে আইনের আশ্রয় নিয়েছে।

 

আপনি সেই আইনের প্রটেকশনে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করে আপনি প্রমাণ করুন আপনি নির্দোষ সেটা না করে আপনি ঘোলা পানি দিয়ে মাছ শিকার করেন, দিন তো শেষ হয়ে গেছে, আমাদের সহকর্মী খোকন সাহা বারের সাধারণ সম্পাদক ছিলো আজকে তার কী অবস্থা! এখন তার কি অবস্থা! তিনি আরও বলেন, আমরা বারে আইনচর্চা করি আমাদের বারে একটা স্বচ্ছতা থাকতে হবে, আমরা আমাদের ভোটের অধিকার চাই। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে আমি সকলকে আহবান জানাচ্ছি।

 
সভাপতির বক্তব্যে এড. আনিসুর রহমান দিপু বলেন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে যারা নিহত হয়েছেন এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনা যিনি অত্যন্ত কষ্ট করে এ দেশটাকে পরিচালনা করছেন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা উনার জন্য দোয়া করব।

 

পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন , এই নারায়ণগঞ্জের যে অপরাজনীতি রয়েছে তা বিনাস হোক, সুষ্ঠু সুন্দর রাজনীতি এগিয়ে যাক, উন্নয়ের রাজনৈতিক এগিয়ে যাক এই দোয়া করি। দিপু বলেন, আমরা নিজেদের জন্য দোয়া করব, মা-বার জন্য দোয়া করব, দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদের জন্য দোয়া করব এবং দোয়া করব একটা শন্তি নারায়ণগঞ্জের জন্য,

 

সন্ত্রাসের বিরুদ্ধে যারা সাহসী ভূমিকা রাখে, আমার এই মাসুম ভাইয়ের মত মানুষের জন্য দোয়া করব, ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া করব, আপনারা সবাই ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে, অপরাজনীতির কুচক্রীদের বিরুদ্ধে,দুর্নীতির বিরুদ্ধে,ভূমিদস্যুদের বিরুদ্ধে যারা আপোষহীনভাবে কথা বলে তাদের জন্য আমরা দোয়া করব। আমরা শান্তিপূর্ণ নারায়ণগঞ্জে চাই, আমরা উন্নয়নের নারায়ণগঞ্জ চাই, আমরা উন্নত নারায়ণগঞ্জ চাই।

 

ইফতার ও দোয়া মাহফিলে জেলার প্রয়াত আইনজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এড. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এড.আসাদুজ্জামান আসাদ,  এড.আওলাদ হোসেন, এড. আনোয়ার হোসেন আনু, এড. কামরুল আহসান কামরুল, এড. হাবীব আল মুজাহিদ পলু, ্এড. জসিমউদ্দিন, এড. শাহজাহান মোল্লা, এড.মফিজুল ইসলাম,

 

এড. আবদুল লতিফ, এড. নাসিম, এড. সালাউদ্দিন, এড.রউফ মোল্লা, এড. শাহ ইমতিয়াজ আহমেদ রাজীব, এড. ওলীউল্লাহ ওলী, এড. মশিউর রহমান, এড. এমদাদ হোসেন সোহেল, এড. মশিউর রহমান, এড. মাসুম ভূইয়া, এড.ইফতেখার হাবীব সাগর, এড.সোহেল মিয়া. এড.নাবিল, এড.শম্ভুনাথ, এড. ইসমাইল, এড.আফজাল, এড.মামুন সিরাজুল মজিদ, এড. রোমেল মোল্লা, এড.রাতুল মোরছালীনসহ পাঁচ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন