Logo
Logo
×

রাজনীতি

মামুন মাহমুদের উপর হামলা, তারাব পৌর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:০১ পিএম

মামুন মাহমুদের উপর হামলা, তারাব পৌর বিএনপির নিন্দা ও প্রতিবাদ
Swapno

বাংলাদেশ জাতীয়দাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব (সাবেক সাধারন সম্পাদক) অধ্যাপক মামুন মাহমুদের উপর গত সোমবার রাতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারাব পৌরসভা বিএনপি।

 

বুধবার এক বিবৃতিতে তারাব পৌরসভা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন এবং সদস্য সচিব জাকির হােসেন রিপন এর নির্দেশক্রমে তারাব বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফরহাদ মিয়ার স্বাক্ষরিত এক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মামুন মাহমুদের দ্রুত সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ বাসির নিকট দোয়া প্রার্থনা করেন তারাব পৌরসভা বিএনপি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন