জেলা ও মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:১২ পিএম
পবিত্র মাহে রমজান ও মুজিবনগর দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ী এলাকার নবাবী চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জনি খাঁন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জানে আলম সেলিম। সংক্ষিপ্ত এক বক্তব্যে জানে আলম সেলিম বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশজুড়ে শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখা যাচ্ছে।
আমাদের নেত্রী একজন উদার মনের মানুষ, তিনি দেশের জনগণকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। আর আমরা নেত্রীকে ভালবেসে তার রাজনীতি করি। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আপনারা শুধু আমার নেত্রীর জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে আপনারা ভালো থাকবেন এবং দেশের উন্নয়ন অবহৃত থাকবে।
এসময় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান ইমন এর সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক এসএম তাজ উদ্দিন চৌধুরী,
মোঃ শফিকুল ইসলাম, মোঃ মোসলে উদ্দিন মুসা, ফারজানা আক্তার, জেলা কমিটির সদস্য মোঃ সোনা মিয়া, নূর মোহাম্মদ, মশিউর রহমান লিংকন, মূখদূমী মিলকিন, শেখ মোঃ হাফিজ, লায়লা আক্তার, টুম্পা মারাক, সুবর্না, মোসুমী, মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সদস্য আরজুম মোল্লা, আক্তার হোসেন ঢালী, মহানগরের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ শাহআলম সাউদ ও সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।


