Logo
Logo
×

রাজনীতি

নাসিম ওসমান ছিলেন মাটিও মানুষের নেতা : জুয়েল হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:২১ পিএম

নাসিম ওসমান ছিলেন মাটিও মানুষের নেতা : জুয়েল হোসেন
Swapno

গতকাল বুধবার সকালে উত্তর চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের স্মরণে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন বলেছেন, নাসিম ওসমান এমপি মহোদয়ের কথা বলে শেষ করা যাবে না।

 

তিনি চলে গেছেন ২০১৫ সালে। এতদিন পরেও তার কথা হৃদয়ের মাঝে রয়েছে। তিনি ভালো মানুষ ছিলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা ছিলেন। গরীব মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন। তিনি আমাদের মাঝে নেই আজ ৮ বছর। ওনার জন আপনাদের কাছে দোয়া চাই। তিনি বলেন, ওসমান পরিবারের কথা সবাই জানেন। এমন একটি পরিবার, যে পরিবারের রত্বগর্ভা মা ভাষা সৈনিক নাগিনা জোহা। সেই পরিবারের ৩ সন্তান সংসদ সদস্য হিসেবে নারায়ণগঞ্জের জনগণের দায়দায়িত্ব গ্রহণ করেছেন।

 

তিনি আরও বলেন কর্মীরা আছে বলেই আমি নেতা হয়েছি দেওয়ার মালিক আল্লাহ আর নেওয়ার মালিক ও আল্লাহ।আগামী দিনে নির্বাচন আসছে ভোট টা আপনার ঈমানী দায়িত্ব যারা উন্নয়ন করেছে তাদেরকেই ভোট দিবেন । তিনি বলেন, মানুষের জন্য কাজ করছেন আমার নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও একেএম আফজালুর রহমান বাবু আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন।

 

ওই নেতৃত্ব অনুযায়ি আমাদের যতটুকু সামর্থ আছে সেই সামর্থ অনুযায়ি ঈদ সামগ্রী আপনাদের কাছে নিয়ে এসেছি। এসময় উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি মানিক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক দপ্তর সম্পাদক মো. ইমরানুর রশীদ, সাবেক সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সাবেক সহ প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে,

 

সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, সাবেক কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম সুমন, আবুল হোসেন, সুবাস সাহা, আফসার সিকদার সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফ জাহান, নোমান আহমেদ অর্ক, সাব্বির, রাজু, রনি, পাপ্পু, স্বেচ্ছাসেবকলীগের ১০ নং ওয়ার্ডের নেতা আসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন