Logo
Logo
×

রাজনীতি

ক্যান্টিনের ঈদসামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:৪৫ পিএম

ক্যান্টিনের ঈদসামগ্রী বিতরণ
Swapno

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে হাজারো অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের উত্তর চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের পাশে ক্যান্টিন বন্ধু মহলের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ করেন বিকেএমইএ’র পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমাসের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু।

 

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, ক্যান্টিন বন্ধু মহলের নূরে আলম রিপন, গোলাম শরিফ, আলী, কামরুল, বিদ্যুৎ, তারেক, লিটন, হালিম, আমিনুর রহমান শাহীন প্রমুখ। বিতরণ শেষে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেন, ক্যান্টিন আমাদের বন্ধুমহলের একটি সামাজিক সংগঠন।

 

আমরা প্রতি বছর এই সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে রমজান মাসে, কোরবানীর ইদ এ ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এছাড়াও করোনার কারনে ক্ষতিগ্রস্থ পরিবারদের সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

 

আগে আমাদের প্রয়াত যুবলীগ নেতা গোলাম সারোয়ারের সহযোগিতায় ক্যান্টিন বিভিন্ন সময় সাধারণ মানুষদের সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করছি। যাতে তারা ঈদটা সুন্দর ভাবে পালন করতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন